তবকপুর উচ্চ বিদ্যালয়

তবকপুর, উলিপুর, কুড়িগ্রাম।

জ্ঞান · শৃঙ্খলা · মানবতা

স্থাপিত ১৯৮৭ EIIN: ১২২৬১৪

ইতিহাস ও পরিচিতি

১৯৮৭ সালে নির্মিত মূল একাডেমিক ভবন
১৯৮৭ সালে নির্মিত মূল একাডেমিক ভবন

১৯৮৭ সালে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার অন্তর্গত তবকপুর ইউনিয়নের তবকপুর এলাকার সর্ব সাধারনের নিরলস পরিশ্রম, আন্তরিক সহযোগিতা, জমি প্রদান, আর্থিক সহযোগিতা ও আন্তরিক প্রচেষ্টায় তবকপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয় (TABAKPUR JUNIOR HIGH SCHOOL) হিসাবে প্রতিষ্ঠা লাভ করে। ১৯৯৪ইং সালে নিম্ন মাধ্যমিকে এমপিওভূক্ত হয়। ২০১৫ইং সালে ৯ম শ্রেণির পাঠদান অনুমোদন হয়ে মাধ্যমিক স্তরে তবকপুর উচ্চ বিদ্যালয় (TABAKPUR HIGH SCHOOL) নামে প্রতিষ্ঠিত হয়ে ২০২১ইং সালে একাডেমিক স্বীকৃতি লাভ করে। প্রতিষ্ঠানটি সব সময় রাজনীতি, ধুমপান ও সন্ত্রাসমুক্ত পরিবেশ বিরাজমান। বিদ্যালয়টিতে লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক প্রতিভা বিকাশ ও নৈতিক শিক্ষা লাভের সর্ব ধরণের ব্যবস্থা থাকবে এ ধরণের প্রত্যয় নিয়েই বিদ্যালয়টির যাত্রা শুরু হয়েছে। বিদ্যালয়টির ইআইএনএন নম্বর- ১২২৬১৪, বিদ্যালয় কোড- ৫৮৬৮, মোবাইল নম্বর- ০১৩০৯১২২৬১৪।